সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

সাবেক এমপি মানিক কারাগারে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:০৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:৩১:১৫ পূর্বাহ্ন
সাবেক এমপি মানিক কারাগারে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহ¯পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুহিবুর রহমান মানিকের জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি দিন ১৫ অক্টোবর সোমবার ধার্য্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আলমগীর। এর আগে ৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মুহিবুর রহমান মানিককে আটক করে র‌্যাব। ৪ আগস্ট সুনামগঞ্জ সদরে ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। মামলায় ৩ নম্বর আসামি সাবেক এই সংসদ সদস্য। এদিকে কেবল রাজনৈতিক প্রতিহিংসায় মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুহিবুর রহমান মানিককে আসামি হয়েছে বলে দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের মামলা দায়ের করেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা হাফিজ আহমদ। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ, সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট রনজিত সরকার, আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর থানার তৎকালীন ওসি মো. খালেদ চৌধুরীসহ ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয় এই মামলায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন