সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

“আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত”

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন
“আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত”
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের এবং নেতৃত্ব দেবে জামায়াত। ছাত্র-জনতার বিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। রোববার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে জামায়াতে ইসলামী জেলা শাখার রুকন সম্মেলনে মতিউর রহমান আকন্দ এসব কথা বলেন। জামায়াতের এই নেতা বলেন, ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইসলামবিরোধী শক্তির মোকাবিলা করতে জামায়াতের জনশক্তি বৃদ্ধি করতে হবে। ১০ কোটি জনশক্তি তৈরি করতে পারলে আগামী দিনের নির্বাচন হবে জামায়াতে ইসলামীর নির্বাচন। তবেই বাংলার জমিনে বিপ্লব হবে। যারা জামায়াত নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালেই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সকল রাজনৈতিক দলের দিক থেকে মুখ ফিরিয়ে জনগণ এখন জামায়াতে ইসলামীর দিকে অগ্রসর হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তাদের মধ্যে এমন কোনো দল নেই যারা দুর্নীতির সঙ্গে স¤পৃক্ত ছিল না। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতের দুজন নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। কিন্তু ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগের আমলের সরকারের দুর্নীতি দমন কমিশন জামায়াত নেতাদের কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এ কারণেই বাংলাদেশের মানুষ জামায়াতের দিকে আকৃষ্ট হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে জামায়াত রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, সারা বিশ্বের মানুষ এখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। ইসলাম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। পৃথিবীতে কোনো কট্টর মতবাদ যদি থাকে, তাহলে সেটি হলো সেক্যুলারিজম। ইসলামে এমন দৃষ্টান্ত নেই। ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন