সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:২০:৫৯ পূর্বাহ্ন
৭ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
সুনামকণ্ঠ ডেস্ক :: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা রেখেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। এটি হচ্ছে এবং আরো দ্রুত হবে। প্রশাসনের কর্মকর্তা যারা ভালো, বিগত দিনের কর্মকা-ে পদায়নযোগ্য তাদের পদায়ন করা হচ্ছে। জুলাই-আগস্ট বিপ্লবের আহত-নিহতদের বিষয়ে তথ্য অনুসন্ধান চলছে। আমাদের সঙ্গে তদন্তে জাতিসংঘের টিমও জড়িত রয়েছে। সরকার চাচ্ছে যেন জনগণ এসব তদন্তের বিষয়ে প্রতিফলন দেখতে পায়। রোববার (১৩ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, এরই মধ্যে ১৪ জন সচিবকে ওএসডি করা হয়েছে। তবে এটি তেমন শাস্তি না। অনেককে বদলিও করা হয়েছে। ১৬ বছরের স্বৈরাচার অফিসার তো করে নাই। ১৬ বছরে অনেকে উন্মাদ হয়ে গিয়েছিল। তিনি বলেন, আবু সাঈদের কবর জিয়ারত করলাম। এটি আমার জন্য সৌভাগ্যের। আমরা জনগণের সেবক না চাকর। সিটি করপোরেশনে প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার সিটি করপোরশনে যাবেন, কথা বলবেন। জনগণের জন্য প্রশাসকরা কাজ করবেন। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলা একটি বিচারাধীন বিষয়। এ বিষয়ে কম কথা বলা ভালো। তবে সাজার বাহিরে কেউ যাবে না। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, রংপুর বিভাগীয় কমিশনার আজমল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ