সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৪৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৪৯:৩২ পূর্বাহ্ন
২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ করেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাতের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ৯হাজার ৮শ কেজি আপেল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারে পরিত্যক্ত দোকানে সিভিল প্রশাসনের সাথে বিজিবি ও পুলিশের সমন্বয়পূর্বক টাস্কফোর্স অভিযানে ৯ হাজার ৮শ কেজি আপেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ