সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

হাওরে ডুবে ৫ সন্তানের জনকের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
হাওরে ডুবে ৫ সন্তানের জনকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে হাওরে ডুবে পাঁচ সন্তানের জনকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মো. এখলাছ মিয়া (৪২) উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান এখলাছ মিয়া। এসময় অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান তিনি। পরে সঙ্গে থাকা তার চার বছরের এক শিশু পরিবারের লোকজনদের দেখিয়ে দেয় যে তার বাবা পানিতে পড়ে গেছে। এরপর স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির করে মরদেহ না পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক