সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৮:০৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৮:০৪:১৬ পূর্বাহ্ন
এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। টোল আদায় বন্ধ না করলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার দুপুরে শহরের মল্লিকপুরস্থ সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের পরে টোল আদায় বন্ধ হয়। সিলেট সড়ক বিভাগ ফের এই টোলের ইজারা আহ্বান করেছেন এবং টোল আদায় করছেন। এই ইজারা বন্ধ না হলে ২০ অক্টোবরের পর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল আহমেদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুকুল মিয়া, বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরজাউল কবির, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ স¤পাদক নুরুল হক, জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ স¤পাদক কালা মিয়া, সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার সভাপতি মছন মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সুহেল মিয়া, সাধারণ স¤পাদক সাজিদুল হক, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ