সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এবার অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করার দাবি প্রশাসন ক্যাডারদের

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন
এবার অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করার দাবি প্রশাসন ক্যাডারদের
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের জন্য ৩৫ এবং নারীদের জন্য ৩৭ করার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে নারী-পুরুষের বয়সের এ পার্থক্যের ব্যাখ্যাও দিয়েছেন কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তবে অবসরের বয়স সম্পর্কে কোনো সুপারিশ দেয়নি কমিটি। এদিকে এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এই দাবি জানান। মাহবুবুর রহমান বলেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা পুরুষের ৩৫ এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। কিন্তু চাকরিতে অবসরের বয়সসীমা কত হবে, সে বিষয়ে আমরা কোনো সুপারিশ দেখিনি। তিনি বলেন, বিদ্যমান চাকরি আইনের মাধ্যমে অবসরের বয়স বাড়ানো সম্ভব, সমস্যা হওয়ার কথা না। আমরা অবসরের বয়স ৬৫ বছর করার দাবি করছি। আশা করছি সরকার অবসরের বয়সও নিয়মতান্ত্রিকভাবে বাড়াবে। অবসরের বয়স বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, যিনি ৩৫ বছর বয়সে চাকরিতে প্রবেশ করবেন তাঁকে অবসর সুবিধা নিতে হলে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হবে। তাই ৩৫-এর সঙ্গে ২৫ বছর তাঁকে তো দিতেই হবে। না হলে তো তিনি পূর্ণ পেনশন পাবেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ