সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:৩৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০১:৩৩:১৮ পূর্বাহ্ন
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স
স্টাফ রিপোর্টার :: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ছাব্বির আমদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, অ্যাডভোকেট মহসিন রাজা মানিক, দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদনূর আহমেদ প্রমুখ। প্রেস কনফারেন্সে জানানো হয়, ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস কনফারেন্স আরও জানানো হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে এ টিকার রেজিস্ট্রেশন করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী