সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে আনসার-ভিডিপির অভিযানে বেড় জাল, দুটি নৌকা জব্দসহ ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ জাল নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা গেছে, আনসার ভিডিপির অফিসার মোস্তাফা ফরিদুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেকসহ রূপনগর আনসার ক্যা¤েপর সদস্যরা টাঙ্গুয়ার হাওরের রূপনগর ও গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৩ হাজার ফুট বেড় জাল, দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ জব্দ করেন। এসময় এর সাথে জড়িত ১৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, আটককৃতরা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেয়ায় তাদের নৌকাসহ ছেড়ে দেয়া হয়েছে। আর জব্দ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী