সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ
জাউয়াবাজার ডিগ্রি কলেজ

ব্যবসায় শিক্ষা বিভাগে ১০২ জনের মধ্যে ৪৮ জনই অকৃতকার্য

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০১:৫০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০১:৫০:১২ পূর্বাহ্ন
ব্যবসায় শিক্ষা বিভাগে ১০২ জনের মধ্যে ৪৮ জনই অকৃতকার্য
পীর জুবায়ের :: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জাউয়াবাজার ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জনই অকৃতকার্য হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ ফলাফলে তারা সন্তুষ্ট হতে পারছে না। অভিভাবকরা কলেজের শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ও যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে দেখা যায় জাউয়াবাজার ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ৬৮৪ জনের মধ্যে অকৃতকার্য হয়েছে ১১৮ জন। তার মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জনই অকৃতকার্য। এই ফলাফলের সমালোচনা করে এলাকাবাসী বলছেন, ব্যবসায় শিক্ষা বিভাগের এই পাসের হার আমাদের জন্য খুব লজ্জাজনক। আমরা আশা করবো সংশ্লিষ্টরা পাঠদানে দায়িত্বশীল হবেন। এ বিষয়ে কলেজের এডহক কমিটির সদস্য আব্দুল জব্বার জানান, আমি কলেজের কমিটিতে নতুন। তাই অনেক কিছুই জানিনা। তবে ব্যবসায় শিক্ষা বিভাগের এমন ফলাফল আসলেই দুঃখজনক। এখানে কারও গাফিলতি আছে কি না এমন প্রশ্নে তিনি জানান, অবশ্যই এখানে আমাদের সবার গাফিলতি রয়েছে। আমরা খুব দ্রুত সবাইকে নিয়ে এই বিষয়ে কাজ করবো। যাতে মূল সমস্যা নির্ণয় করা যায়। হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিটন কুমার বলেন, এত অকৃতকার্য সত্যি দুঃখজনক। তবে বাহির থেকে অনেক কিছুই দেখা যায় না। আমাদের এই বিপর্যয়ের কারণ হলো, ভর্তির সময় অনেক শিক্ষার্থী তার চাহিদামত বিভাগ আসন পায় না। পরবর্তীতে তারা ব্যবসায় শিক্ষায় আসে। এটাই আসল সমস্যা। আর যারা এভাবে আসে তারাই ফলাফলে এমন করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক বলেন, আমি এখনও রেজাল্ট শিট দেখিনি। তবে ব্যবসায় শিক্ষায় ১০২ জনের মধ্যে ৪৮ জনই অকৃতকার্য হয় তাহলে এটি অবশ্যই ভাবার বিষয়। এসময় তিনি আরও বলেন, কলেজ খুললে আমি এবিষয়ে মিটিং করে দেখবো মূল কারণগুলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স