সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্মপাশায় খাদ্যবান্ধব কর্মসূচি চাল ওজনে কম দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৯:১১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৯:১১:২৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় খাদ্যবান্ধব কর্মসূচি চাল ওজনে কম দেয়ার অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক ও ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োজিত ডিলার মিনহাজ উদ্দিন মাহতাব মেননের বিরুদ্ধে কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণে ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী কার্ডধারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে দু’জন ডিলার রয়েছেন। এই ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের ৫০৪জন কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন। খাদ্য অধিদপ্তর থেকে চলতি অক্টোবর মাসের জন্য ডিলার মিনহাজ উদ্দিন মাহতাব মেননের অনুকূলে ২৬২জন কার্ডধারীর জন্য সাত টন ৮৬০ কেজি ও ডিলার মো. প্রবালের অনুকূলে ২৪২জন কার্ডধারীর জন্য সাত টন ২৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ডিলার মিনহাজ উদ্দিন মাহতাব মেনন কার্ডধারীদের বিপরীতে বরাদ্দ পাওয়া চাল ধর্মপাশা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। প্রতি কেজি চাল ১৫ টাকা দামে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে থাকা ডিলারের গুদাম থেকে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ শুরু করা হয়। প্রত্যেক কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাদের মধ্যে ২৫ কেজি থেকে সাড়ে ২৭ কেজি করে চাল বিতরণ করা হয়। কার্ডধারী সুবিধাভোগীদের অভিযোগ, দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে ডিলার নিজে উপস্থিত থেকে আমাদেরকে ৩০ কেজির পরিবর্তে ২৫ থেকে সাড়ে ২৭ কেজি করে চাল দিয়েছেন। তদন্ত করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণ হাটি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. সুমন মিয়া (৩৮) বলেন, ডিলার মিনহাজ উদ্দিন মাহতাব মেনন বুধবার সকাল ১১টার দিকে তার গুদাম থেকে চাল বিতরণ শুরু করেন। প্রথমে তিনি ১৯ কেজি থেকে ২২ কেজি করে ২০/২৫জন কার্ডধারীকে চাল দিয়েছিলেন। পরে বিষয়টি চারদিকে জানাজানি হওয়ায় পর ডিলার কার্ডধারীদের মধ্যে ২৫ কেজি থেকে সাড়ে ২৭ কেজি করে চাল দিয়েছেন। এ সংক্রান্ত ভিডিও আমার কাছে রয়েছে। ডিলার মিনহাজ উদ্দিন মাহতাব মেনন বলেন, আমি দলীয় ক্ষমতার কোনো প্রভাব খাটাইনি। বস্তার ওজন ও চাল পরিবহন করে আনলে কাটা-ছেঁড়া বস্তা থেকে কিছু চাল পড়ে ওজনে ঘাটতি দেখা দেয় । আর এ জন্য আমি প্রতি কার্ডধারীকে ৩০কেজি করে চাল না দিয়ে সাড়ে ২৮ কেজি করে চাল দিয়েছি। নিরুপায় হয়ে আমাকে প্রতি কার্ডধারীকে দেড় কেজি করে চাল কম দিতে হয়েছে। ধর্মপাশা খাদ্যগুদামের সহকারী উপ খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ওই ডিলারকে সঠিক ওজনে চাল ও ভালো বস্তা দেওয়া হয়েছে। তিনি বরাদ্দ পাওয়া চাল বুঝে নিয়ে নিজের দোষ ঢাকতে গিয়ে আমাদেরকে অযথা দোষারোপ করছেন। ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের মধ্যে চাল ওজনে কম দেওয়া যাবে না। এটি সম্পূর্ণ বেআইনি। চাল ওজনে কম দেওয়ার খবরটি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী