সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

প্রস্তাবিত হাওর, জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন নাগরিক মতামত বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১০:০৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১০:০৮:৫১ পূর্বাহ্ন
প্রস্তাবিত হাওর, জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন নাগরিক মতামত বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার :: প্রস্তাবিত বাংলাদেশ হাওর ও জলাভূমি সুরক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০২২ বিষয়ক প্রাথমিক নাগরিক মতামত বিষয়ক সুনামগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এএলআরডির আয়োজনে ও পদ্মা, সুজন ও হাউসের যৌথ সহযোগিতায় সুনামগঞ্জের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা সুজনের সভাপতি নির্মল ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এএলআরডির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম বুলবুল। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাওরের কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, সচেতন নাগরিক কমিটি সহ সভাপতি এডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, উন্নয়ন প্রচেষ্টায় মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছির সুজন, এলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা, আরটিভির জেলা প্রতিনিধি মো. শহীদ নুর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, হাওর এলাকা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ অসংখ্য হাওর, জলাশয় রক্ষা করা, অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধ করা, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, নদীনালা, খালবিল খনন, কৃষিজমি রক্ষা, অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহার বন্ধসহ প্রস্তাবিত হাওর ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইনে তৃণমূলের কৃষক ও জেলা মৎস্য সম্প্রদায়ের লোকদের মতামত ও সুপারিশ লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করা হয়। এজন্য কেবল আইন করে কাগজে কলমে লিপিবদ্ধ না করে আইনের সঠিক প্রয়োগ ও হাওরকেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সঠিক নীতিমালা প্রণয়নের আশা করেন হাওরপাড়ের মানুষজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী