সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নিখোঁজ রাব্বি মিয়ার সন্ধান চায় পরিবার

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১২:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১২:৩৪:৩৯ অপরাহ্ন
নিখোঁজ রাব্বি মিয়ার সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার :: কুমিল্লা থেকে ফিরে সুনামগঞ্জে স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী রুমানা বেগম (২১)। তার স্বামী রাব্বি মিয়া (২৫) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের বাসিন্দা। রাব্বি মিয়ার পিতা মো. শাহজাহান মিয়া। মঙ্গলবার সকালে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এসে নিখোঁজ রাব্বি মিয়ার স্ত্রী রুমেনা বেগম জানান, গত ১৮ সেপ্টেম্বর তিনি ও রাব্বি মিয়া তাদের ৮ মাসের সন্তান সাফায়াতকে নিয়ে কুমিল্লা থেকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে আসেন। তখন সকাল অনুমান ৬টা। এ সময় রাব্বী মিয়া তার স্ত্রী রুমেনাকে বলে তুমি তোমার বাবার বাড়ি সুনামগঞ্জ পৌরসভার আপ্তাবনগরে যাও। আমি মিষ্টির দোকান খুললে মিষ্টি নিয়ে আসবো। এরপর রুমেনা বেগম চলে আসেন তার বাবার বাড়ি আপ্তাবনগরে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্বামীর সাথে মোবাইলে যোগাযোগ করতে ব্যর্থ তিনি। এক পর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘদিন অপেক্ষার পর হঠাৎ গত ৮ অক্টোবর তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন ০১৮৮৭৯৪৪৪৭৯ থেকে কল আসে। তখন অজ্ঞাতনামা ব্যক্তি বলে- তোমার স্বামীকে ফিরে পেতে ৫০ হাজার টাকা দিতে হবে। এ কথা বলে মোবাইল ফোন আবারও বন্ধ করে দেয়। স্বামীর অপেক্ষায় আরও কয়েক দিন কেটে যায় রুমেনার। হতাশ হয়ে আত্মীয়-স্বজন সবার কাছে খোঁজ নেন। কিন্তু স্বামী রাব্বি’র এখনও কোনো খোঁজ মেলেনি। রাব্বি মিয়া কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কি না তাও জানেন না রুমেনা। এ বিষয়টি তিনি সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে অবগত করে অভিযোগ দায়ের করেন। রুমেনা বলেন, অজানা আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটছে। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, রুমেনা বেগমের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ