সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৯:৫১:৪৭ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি
স্টাফ রিপোর্টার :: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কাজির পয়েন্টে সুনামগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন। সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেলেও চেয়ারম্যান-মেম্বাররা জনগণের পাশে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত নির্দেশনা পালন করে যাচ্ছেন। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে জনগণের প্রাপ্য সকল সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সরকার ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিচ্ছে। এতে ভেঙে পড়তে পারে গ্রাম আদালতের কার্যক্রম ও সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ। সেইসাথে তৃণমূলের নাগরিক সেবাও ব্যাহত হবে বলে মনে করেন তারা। তাদের দাবি, গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান-মেম্বার অপসারণ হলে নাগরিক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ জীবন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসবে। যাচাই-বাছাই করে জনবান্ধব জনপ্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, ইউনিয়ন পরিষদ ভেঙে দেয়া হলে জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, নাগরিকত্ব সনদপত্র, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ভাতাদি ও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড পেতে জনসাধারণের ভোগান্তি বাড়বে। সামাজিক ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ, নূরুল হক, শাহীনুর রহমান, আমির হোসেন রেজা, আব্দুল বাছিত সুজন, জহিরুল ইসলাম, মোকাররম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী