সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বঙ্গবন্ধুকে নিয়ে উপদেষ্টার বক্তব্যে মহিলা পরিষদের উদ্বেগ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:০৫:৪২ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুকে নিয়ে উপদেষ্টার বক্তব্যে মহিলা পরিষদের উদ্বেগ
সুনামকণ্ঠ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহঃপতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা তাঁর বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রতিটি নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ মার্চের ভাষণ দলমত-নির্বিশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের এবং অবিবেচনাপ্রসূত। বাংলাদেশ মহিলা পরিষদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টার বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করে। প্রসঙ্গত, গত বুধবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বলল, তারা কোনো দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ