সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

জুলাই গণহত্যায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৩৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৩৮:১৩ পূর্বাহ্ন
জুলাই গণহত্যায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই গণহত্যায় নিহতদের প্রতি পরিবারকে ৩০ লাখ করে টাকা দেবে সরকার। বৃহ¯পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এই কথা জানান। মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম পর্বে শহিদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেয়া হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে আগামীতে। এ সময় পল্লীবিদ্যুৎ শ্রমিকদের সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান মাহফুজ তিনি বলেন, পল্লীবিদ্যুৎ শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা বলবো আমাদের সঙ্গে আলোচনায় আসতে। স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী বিষয়ক আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই কমিশন পূর্ণাঙ্গ করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চাকরির প্রবেশের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে কমিটির সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, আরও ৩টি বিষয়ে আলোচনা হয়েছে। শহিদদের তালিকা, সেসময় হাসপাতাল থেকে অনেক কাগজ সরিয়ে ফেলায় তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। যারা কাগজ সরাতে নির্দেশ দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করবে সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন