সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ভোরের শিশিরবিন্দু বলছে এসেছে হেমন্ত

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১১:০১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১১:০১:০৬ পূর্বাহ্ন
ভোরের শিশিরবিন্দু বলছে এসেছে হেমন্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: ষড়ঋতুর এই দেশে প্রকৃতিই জানান দেয় কখন কী কাল। এখন যেমন ঘাসের ওপর শিশিরবিন্দু বলছে এসেছে হেমন্ত। ঋতুচক্রে বাংলায় কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। এখন সকালের মিষ্টি রোদ কুয়াশা চিরে অনেকটা ধরণীতে এসে পড়ে। ভোরের শিশিরবিন্দু ও রোদের মিষ্টি তেজ শীতের আমন্ত্রণ নিয়ে আসে। হেমন্তের বৈচিত্র্য এখন অন্যরকম। সকালের মৃদু ফুরফুরে বাতাসের সঙ্গে কুয়াশা আর গোধূলি বেলায় হলদেটে নিস্তেজ রোদের সঙ্গে তাল মিলিয়ে সবুজের আভা এনে দেয় কুয়াশা। এর পরে সন্ধ্যা থেকে শিশির ঝরতে শুরু করে। সেই শিশিরবিন্দু লেগে থাকে ফসলি জমিতে, ধান গাছে, ঘাসে, মাকড়সার জালে, ফুলে ও পাতায়। গভীর রাতে টিনের চালা ঘরে গাছের পাতায় জমা শিশিরের ধীরলয়ে পড়া টুপটাপ শব্দ হৃদয়ে বাজে গভীর ব্যঞ্জনায়। এভাবেই শীতকে আমন্ত্রণ জানায় কার্তিক-অগ্রহয়ণ এই দুই মাস। শান্ত-¯িœগ্ধ রূপ নিয়ে দিন শুরু হয় হেমন্তের। এর পর পরই শীত জেগে ওঠবে। বিদায়ী শরতের ছায়াও পড়েছে কিছুটা। আকাশে কালো মেঘ নেই। তবে আছে সাদা মেঘের ভেলা। ভোরে ছাতিম গাছের পাশ দিয়ে গেলে শীতের আমেজের মিষ্টি এক ধরনের গন্ধ নাকে ভেসে আসে। এই সময়টায় ধানের ক্ষেতে শিশিরবিন্দুর গায়ে হালকা রোদের আলোয় ঝিকিমিকি ঝলক। এই যেন লুকোচুরি খেলা শুরু হয়েছে। এমনই মধুর দৃশ্য এখন গ্রামবাংলায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ