সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

টাঙ্গুয়ার হাওরে ডুবে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৮:১৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৮:১৭:৩১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ডুবে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে আলী আহসান জীবন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। আলী আহসান পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। মোহাম্মদ আলী আহসান জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। আলী আহসানের সাথে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ৩৪ জনের একটি টিম নিয়ে টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসেন তারা। হাউসবোটটি দুপুর ১টার দিকে হাওরের ওয়াচ টাওয়ারে যাত্রা বিরতি করে। সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটে আসলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মিলেনি। তখন থেকেই আলী আহসান নিখোঁজ। প্রায় চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪ টার দিকে ব্যাংক কর্মকর্তা আলী আহসানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। পরে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ডুবুরিদের সহায়তায় বিকেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স