সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আর্থসামাজিক ব্যবস্থা বদলাতে না পারলে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন
আর্থসামাজিক ব্যবস্থা বদলাতে না পারলে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না
আর্থসামাজিক ব্যবস্থা বদলাতে না পারলে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না গতকালের (শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪) দৈনিক কালের কণ্ঠের একটি সংবাদ শিরোনাম ছিল, ‘ডিসিসিআইয়ের গবেষণা : উৎপাদক থেকে ভোক্তার কাছে যেতে চিকন চালের দাম বাড়ছে ৪০৪%’। তৎপরে সংবাদবিবরণীতে যা বলা হয়েছে তার মর্মার্থ অত্যন্ত ভয়াবহ, যে-ভয়াবহতাকে নিয়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষেরা নির্ভয়ে বসবাস করছি। নির্ভয়ে বলছি এ জন্য যে, এই ভয়াবহতার বিরুদ্ধে কোথাও উত্থান ঘটছে না, ইতিহাস বলে, যদিও প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ দ্রোহে উত্থিত হয়েছে, অভ্যুত্থান করেছে। কিন্তু দ্রব্যমূল্যের আঙ্গুল থেকে কলাগাছ হয়ে উঠা দানবকে থামিয়ে দিতে অভ্যুত্থান হয়নি। উপরে উক্ত শিরোনামের নিচে লেখা হয়েছে, “এক কেজি চিকন চাল উৎপাদকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে দাম বাড়ছে ৪০৪ শতাংশ। একইভাবে মোটা চালের দামও খুচরা পর্যায়ে এসে বেড়ে দাঁড়ায় ২৬০ শতাংশে। উৎপাদনকারী, দুই ধাপের পাইকারি ও খুচরা বিক্রেতার হাত ঘুরে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদন করা এক কেজি পেঁয়াজ রাজধানীতে যে দামে বিক্রি হয়, তা উৎপাদন খরচের চেয়ে ৩৬৫.১২ শতাংশ বেশি। একইভাবে আদা বিক্রি হচ্ছে ৩৩২ শতাংশ, আলু ১৯০ শতাংশ, লবণ ২০০ শতাংশ, হলুদ ৩১৬ শতাংশ এবং শুকনা মরিচ ১১০ শতাংশ বেশি দামে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে ‘ফুড ইনফ্লেশন অ্যান অ্যানালিসিস অন প্রাইস ডাইনামিকস অব এসেনশিয়াল কমোডিটিস’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ডিসিসিআইয়ের এক্সিকিউটিভ সেক্রেটারি একেএম আসাদুজ্জামান পাটওয়ারী। দেশের আট বিভাগে উৎপাদন খরচের তুলনায় কত বেশি দামে ১৬টি নিত্যপণ্য বিক্রি হচ্ছে তা উঠে এসেছে এই গবেষণায়।” প্রশ্ন হলো, উৎপাদন খরচের চেয়ে তিন/চার শত গুণ বেশি দামে কেন ভোক্তারা পণ্য ক্রয় করতে বাধ্য হবেন? তাও আবার চাল ও চালের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর। আর্থনীতিক ব্যবস্থা কেন এমন করে গড়ে তোলা হবে না যে, নিত্যপণ্যের দাম উৎপাদন খরচের চেয়ে বড়জোর ১০ শতাংশের বেশি হবে না, কোনওভাবেই। সমাজতান্ত্রিক রাশিয়াতে তো রুটি ও মদের দাম ছিল সবচেয়ে কম এবং সেটা সমাজতান্ত্রিক রাশিয়া ভেঙে পড়ার আগে পর্যন্ত বজায় ছিল। এখন পুঁজিবাদ ফিরে আসার পরে অবশ্য এই দুটি পণ্যের দামই রাশিয়াতে বেড়ে গেছে ব্যাপক পরিমাণে, আমাদের চিকন চালের দামের মতো। পুঁজিবাদী পদ্ধতিতে ‘উৎপাদক থেকে ভোক্তার কাছে যেতে’ প্রতিটি পণ্যের এভাবে দাম বাড়ানোর একটি প্রবণতা আছে। পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু পণ্য উৎপাদকের হাত থেকে ভোক্তার হাতে তোলে দিতে গিয়ে ফড়িয়া ব্যবসায়ীরা পণ্যসামগ্রীর দাম এমন অকল্পনীয় পরিমাণে বাড়িয়ে দিয়ে নিজের ধনসম্পত্তি বৃদ্ধি করে। বলতে গেলে কীছু না করেই বা কোনওরূপ উৎপাদন ক্রিয়ার সঙ্গে যুক্ত না হয়েই ফড়িয়া ব্যবসায়ী বিপুল সম্পদ সঞ্চয়ে সক্ষম হয়। তাছাড়া পরিবহণের ক্ষেত্রে আছে ঘাটে ঘাটে চাঁদাবাজি, এই চাঁদাবাজিও পণ্যের আরেক দফা দাম বেড়ে যাওয়ার একটি প্রত্যক্ষ কারণ। অভিজ্ঞমহলের ধারণা আর্থসামজিক ব্যবস্থাকে আমূল বদলাতে না পারলে কেবল সরকারি আদেশ জারি করে এইরূপ পণ্যমূল্যবৃদ্ধিকে কখনওই নিয়ন্ত্রণ করা যাবে না। অতিসম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু ডিমসিন্ডিকেট সেটা মান্য করেনি। ব্যাপারটি জনসাধারণকে বুঝতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ