সুনামগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন
সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বৃহ¯পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজেয় শ্যাম। জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তার হৃদ্যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। পরে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ পরে রক্তে ছড়িয়ে পড়ে। এছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। সমস্যা ছিল কিডনিতেও। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, সুজেয় শ্যাম সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একাত্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। তার সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয় রে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, শোন রে তোরা শোন ইত্যাদি। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৫ সালে শিল্পকলা পদক এবং ২০১৮ সালে একুশে পদক পান। ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে জন্ম নেওয়া সুজেয় শ্যামের শৈশব কাটে চা বাগানে। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ‘ইন্দ্রেশর-টি’ নামে একটি চা বাগানের মালিক ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির