সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:০৭:৪৬ পূর্বাহ্ন
সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বৃহ¯পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজেয় শ্যাম। জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তার হৃদ্যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। পরে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ পরে রক্তে ছড়িয়ে পড়ে। এছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। সমস্যা ছিল কিডনিতেও। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, সুজেয় শ্যাম সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একাত্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। তার সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আয় রে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, শোন রে তোরা শোন ইত্যাদি। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৫ সালে শিল্পকলা পদক এবং ২০১৮ সালে একুশে পদক পান। ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে জন্ম নেওয়া সুজেয় শ্যামের শৈশব কাটে চা বাগানে। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ‘ইন্দ্রেশর-টি’ নামে একটি চা বাগানের মালিক ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন