সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের ৩৮ টিম

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন
কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের ৩৮ টিম
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে ৩৮টি টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় এবং জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই টিম গঠন করা হয়েছে। সংগঠনের একজন কেন্দ্রীয় সহসভাপতি এবং দুইজন যুগ্ম সম্পাদক নিয়ে প্রতিটি টিম গঠিত হয়েছে। বৃহঃপতিবার (১৭ অক্টোবর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্র রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন এবং সারাদেশের শিক্ষার্থীদের বাংলাদেশি জাতীয়তাবাদ ও অসম দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের এই টিমগুলো নিরলসভাবে কাজ করে যাবে। জানা গেছে, এই কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম স¤পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক স¤পাদক আমানউল্লাহ আমান। ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ও খুনি হাসিনার পতনের পর আগামী দিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার, মানবাধিকার, সামাজিক সুবিচারভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাক্সক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা স¤পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত পরিবর্তন, নারী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা ও তাদের রাজনীতিতে অনাগ্রহসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিম গঠন করা হয়েছে। মোট ৩৮টি টিম গঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি টিম একজন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ে গঠিত হয়েছে। ইতিবাচক ও প্রগতিশীলতার নতুন ভোরের আলোকে সারাদেশের শিক্ষার্থীদের বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয়তাবাদী ছাত্রদলের এই টিমগুলো নিরলসভাবে কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ