সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৩৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৩৩:৫৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্য প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. হেলাল আহমেদ, জয়ন্ত পাল, বিকাশ চন্দ, আদিল আরমান, শিশু শিক্ষার্থী ভাষা চন্দ প্রমুখ। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় ছড়া ও কবিতা পাঠ করেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমেদ, জয়ন্ত পাল ও ভাষা চন্দ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থী আদিল আরমান। এ সপ্তাহের সাহিত্য আড্ডায় ছড়া ও কবিতা পাঠে শুভেচ্ছা উপহার দেওয়া হয় শিশু শিক্ষার্থী ভাষা চন্দকে। সুনামগঞ্জের বিশিষ্ট লেখক ও কবি সুখেন্দু সেন-এর লেখা কাব্যগ্রন্থ ‘স্থির হয়ে আছে’ উপহার হিসেবে ভাষা চন্দের হাতে তোলে দেন উপস্থিত সাহিত্যকর্মীরা। প্রতি শনিবার সন্ধ্যা ৬:৩০টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন