সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:৫০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:৫০:০৫ পূর্বাহ্ন
সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।৭-৮টি মোটরসাইকেলে এসে একদল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় তারা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মেন্দিবাগ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরীর কদমতলীর বাসিন্দা আব্দুল বাসিত সেলিমের ছেলে মো. হাসান মাহমুদ (২৫), অপরজন শাহপরাণ এলাকার মো. মাজহার (২৬)। তারা একই সঙ্গে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ৭-৮টি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী দুজনকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, দুজনের রক্তনালিতে গুরুতর আঘাত রয়েছে। এজন্য তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মেন্দিবাগ পয়েন্টে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের জন্য আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কি কারণে, কারা কুপিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স