সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

চলতি নদের বালু লুট বন্ধে প্রবেশমুখে বাঁশের বেড়া

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:০৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:০৩:৩৭ পূর্বাহ্ন
চলতি নদের বালু লুট বন্ধে প্রবেশমুখে বাঁশের বেড়া
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদরে চলতি নদে (ধোপাজান) অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে দেওয়া নিষেধাজ্ঞা কাজে না আসায় এবার নদের প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়েছে জেলা প্রশাসন। গত শুক্রবার সদরগড় এলাকায় (সুরমা নদীর মোহনা) আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়, যাতে কোনো নৌযান চলতি নদে ঢুকতে না পারে। ওইদিন বিকেলে জায়গাটি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন। ইউএনও জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এ কারণে বালু পরিবহনের কোনো নৌযান নদে প্রবেশ করতে পারবে না। সেখানে লাল পতাকার পাশাপাশি একটি ব্যানার দিয়ে দৃশ্যমান করা হয়েছে। ফলে স্থানীয় লোকজন নদে বাল্কহেড বা অন্য কোনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি বুঝতে পারবেন। ইউএনও বলেন, নদটি থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত টহল থাকবে। তবে স্থানীয় বাসিন্দারা বলেন, এই নদে ছোট ছোট নৌকায় (বারকি নৌকা) বালু তুলে এলাকার সাধারণ লোকজন জীবিকা নির্বাহ করেন। বালু তোলার সুযোগ না পেলে অনেকেই বিপাকে পড়বেন। সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদে ২০১৮ সাল থেকে ইজারা বন্ধ আছে। এরপরও বিভিন্ন সময়ে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নদে বালু-পাথর উত্তোলন বেড়ে যায়। প্রশাসন ও পুলিশ যৌথভাবে চেষ্টা করেও এসব কার্যক্রম বন্ধ করতে পারেনি। ৮ অক্টোবর চলতি নদে বাল্কহেডসহ বালু ও পাথর পরিবহনে থাকা অন্যান্য নৌযান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মিয়া। জেলা প্রশাসক মো. ইলিয়াস মিয়া জানান, আমরা চেষ্টা করছি যাতে কেউ অবৈধভাবে এখানে বালু-পাথর উত্তোলন করতে না পারেন। নিয়মিত অভিযান চলছে। অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে আমরা কঠোর। যাঁরাই নদে প্রবেশের চেষ্টা করবেন, কঠোর ব্যবস্থা নেব। ইতিমধ্যে অনেকের জেল-জরিমানা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ