সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:১০:২৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর শনিবার প্রেসক্লাব কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সবার সম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সভার শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. নয়ন রায়ের মৃত্যুতে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি ওয়াহিদুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার ও এশিয়ান টিভি), সহ-সভাপতি মীরজাহান মিজান (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া (দৈনিক ভোরেরপাতা ও দৈনিক সুনামকণ্ঠ), যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন (দৈনিক ভোরেরডাক ও দৈনিক জালালাবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম (দৈনিক ঢাকা টাইমস), কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান (দৈনিক বিজয়ের কণ্ঠ) ও মহিলা সম্পাদক কলি বেগম (দৈনিক স্বাধীন বাংলা)। কার্যনির্বাহী সদস্যগণ হলেন- আলী জহুর (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক পুণ্যভূমি), হেনা বেগম (দৈনিক জনতা), নিকেশ বৈদ্য (দৈনিক আমার সংবাদ ও দৈনিক সিলেটের জমিন), বাপন দত্ত (দৈনিক জবাবদিহি)। নবনির্বাচিত সদস্যরা হলেন তৈয়বুর রহমান (দৈনিক সুনামগঞ্জের সময়) ও শাহ ফুজায়েল আহমদ (দৈনিক প্রথম বুলেটিন)। প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ