সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:১৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:১৪:১৪ পূর্বাহ্ন
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আইনগত বিষয় নিয়ে এই সভা ধারাবাহিকভাবে চলমান রেখেছি। সরকারি ছুটির দিনে এই সভা করলে নিয়মিত দাপ্তরিক কাজের কোনো সমস্যা হয় না। আমাদের উদ্দেশ্য হলো আইনের ধারার প্রয়োগ বিষয়ে আলোচনা বা চর্চার মাধ্যমে জানা। সকলে আইন বিষয়ে জানতে পারলে মামলা সংক্রান্ত কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরও দ্রুত এগিয়ে নিতে এবং আদালতে বাদীর আসা-যাওয়ার ভোগান্তি কমিয়ে আনতে হাসপাতাল থেকে ইনজুরি রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ রিপোর্টসহ যেকোনো ঘটনার রিপোর্ট দ্রুত দেওয়া উচিত। এসব রিপোর্ট যত দ্রুত পাওয়া যাবে, তত দ্রুততার সাথে বিচার কার্য পরিচালনা করে রায় দেয়া সম্ভব হবে আদালতের। রোগী রেফার হওয়ার কারণে বিচার কার্যের তথ্যাবলি সংগ্রহ করতে পুলিশ অফিসারগণ নানা সমস্যার সম্মুখীন হন। এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। সভায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ সংক্রান্ত বিষয়, সিআর মামলা ও জিআর মামলার তদন্ত, গ্রেফতার বিষয়ে আইনের ধারা, বৈদেশিক মুদ্রা উদ্ধার ও মামলা দায়ের সংক্রান্ত বিষয়, জব তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তদন্তকারী অফিসারের করণীয়, মাদক, চোরাচালান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মেডিকেল রিপোর্ট, জলমহালের এরিয়া ইজারাদার কর্তৃক দখল বিষয়ের জটিলতার অবসানসহ নানা বিষয় উপস্থাপন ও আলোকপাত করা হয়। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক, সিনিয়র জজ দিলরুবা ইয়াছমিন, সহকারী জজ শম্পা ইসলাম আইনের ধারা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, র‌্যাব কর্মকর্তা মেজর একেএম ফয়সল, সুনামগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেরেনুর আলী, অ্যাড. নাসিরুল হক আফিন্দী, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ কাউছার আলম, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক, দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এনামুল হক, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সজিব রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী, ছাতক থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, ডিবি ওসি আমিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন, জেলার হুমায়ুন কবির, পিবিআই অফিসার মুরসালিন, সিআইডি এস.আই শাহ আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ