সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

লুট হচ্ছে চিলাই নদীর বালু

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১০:৩৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১০:৩৯:২২ পূর্বাহ্ন
লুট হচ্ছে চিলাই নদীর বালু
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বাংলাবাজার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উড়োরগাঁও গ্রামের পাশে চিলাই নদীতে বালু লুট চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, তার আপন ভাই আব্দুল কাদির ও আবুল হোসেন ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বেচাকেনা করছেন। জানাযায়, শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন গিয়ে নিষেধ দিয়ে আসেন। এ সময় সার্ভেয়ার রিপন চাকমা উপস্থিত ছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে পুনরায় ড্রেজার চালনা করে বালু উত্তোলন করছেন আব্দুল হান্নান গং। অভিযোগের ব্যাপারে শিক্ষক আব্দুল হান্নান জানান, তার এক ভাই বিদ্যুতের শর্টে মারা গেছেন। তার অসহায় পরিবারের ঘর নির্মাণে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে চিলাই নদী থেকে। দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সার্ভেয়ার রিপন চাকমা বলেন, আমাকে ইউএনও মহোদয় পাঠিয়েছিলেন। আমি সরেজমিন গিয়ে পাহাড়ের মতো বালু ডা¤িপং পেয়েছি। আব্দুল কাদির, আবুল হোসেন ও শিক্ষক আব্দুল হান্নান এই বালু ড্রেজার দিয়ে উত্তোলন করেছেন। আমি নিষেধ দিয়ে এসেছি। পাইপ জব্দ করে রেখে এসেছি। এসব পাইপ স্থানীয় মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে রেখে এসেছি। যাতে ড্রেজার চালাতে না পারে। এদের বিরুদ্ধে মামলা হবে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেন, আমি লোক পাঠিয়েছিলাম। পাইপগুলো মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। যদি পরবর্তীতে আবারো ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী