সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১২:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১২:৫০:১৪ অপরাহ্ন
ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক দলগুলোর পাশাপাশি জাতীয় পার্টিকেও ডাকা হয়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছে। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছে। এজন্য আমরা জাতীয় পার্টিকে আপাতত রাখছি না। শনিবার (১৯ অক্টোবর) রাতে হেয়ার রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সাংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে অংশ নেয় কয়েকটি রাজনৈতিক দল। সে বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ বা ১৪ দল নিষিদ্ধ অথবা শরিক অনেকগুলো দল আছে। আমরা জাতীয় পার্টিকে আপাতত রাখছি না। তারা কিন্তু নীরব সমর্থন দিয়ে গেছে এবং অবৈধ নির্বাচনগুলোতে অংশ নিয়েছে। তাদের অবস্থানের বিষয়ে বর্তমান সরকার পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এটা হবে। এটা সরকার একা সিদ্ধান্ত নেবে না। তারা যে ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার পক্ষে অবস্থান ব্যক্ত করেছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে - তা রাজনৈতিক দলগুলোকে সরকার বলে দিয়েছে। তিনি বলেন, সংলাপে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি এসেছে। ১৪ দলের শরিক দলগুলোর নিষিদ্ধের কথা এসেছে। তাদের রাজনীতি কীভাবে সীমিত করা যায়, সেই বিষয়টিও এসেছে। ১৪ দল এবং আওয়ামী লীগের অন্যান্য শরিক দলগুলো, যারা গণভবনে বসে জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে আওয়ামী লীগের হাত শক্তিশালী করেছে, আওয়ামী লীগকে গণহত্যায় সহযোগিতা করেছে মাঠে। এসব বিষয়ে সংলাপে কথা বলেছে এবং সরকারের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছে রাজনৈতিক দলগুলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ