সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

উপজেলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি

  • আপলোড সময় : ২১-১০-২০২৪ ১২:৫৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৪ ১২:৫৮:২৪ অপরাহ্ন
উপজেলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম। দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের সভাপতি লায়লা বানু বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ অনুষ্ঠিত হয়। চারটি ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা নির্বাচিত হয়েছি। কিন্তু বিগত উদ্ভূত পরিস্থিতিতে ১৯ আগস্ট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশে অপসারণ করা হয়েছে, যা অমানবিক। দায়িত্ব থেকে অপসারণ করে ৪৯৪টি উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানের প্রতি অন্যায় করা হয়েছে দাবি করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের অপসারণের ফলে স্থানীয় সরকারব্যবস্থা ভেঙে যাওয়াসহ সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। লায়লা বানু বলেন, অনতিবিলম্বে অপসারণ প্রত্যাহার করে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে একই সময়ে জাতীয় প্রেসক্লাবের মানববন্ধন করেন পদচ্যুত জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাও। রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম বলেন, ‘জেলা পরিষদের সদস্য, কাউন্সিল, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বপদে বহাল দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ