সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

চলতি বছরে ডেঙ্গু রোগী ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ২৫০

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:১৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:১৮:২৮ পূর্বাহ্ন
চলতি বছরে ডেঙ্গু রোগী ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ২৫০
সুনামকণ্ঠ ডেস্ক :: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৯১৯ জনে। দেশের ইতিহাসে আক্রান্তের এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। সোমবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো। সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৬ থেকে ৪০ বছর বয়সী মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছেন। ডেঙ্গুতে পুরুষ আক্রান্ত বেশি হলেও মৃত্যু বেশি নারীর। আক্রান্ত মানুষের ৫৮ শতাংশ ঢাকা শহরের বাইরের। তবে মৃত্যুর ৭০ শতাং হচ্ছে ঢাকায়। গত এতদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৯২ জন, ঢাকা বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৪৯, খুলনা বিভাগে ১০১, বরিশাল বিভাগে ৭৭, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুর বিভাগে ২৪ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮১৮ জন। তাদের মধ্যে ঢাকার মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮১৬ জন; আর ২ হাজার ২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন