সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীমান্তে উত্তেজনা প্রশমনে একমত ভারত-চীন

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩২:২৭ পূর্বাহ্ন
সীমান্তে উত্তেজনা প্রশমনে একমত ভারত-চীন
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে উত্তেজনা প্রশমনে টহল ব্যবস্থা নিয়ে একমত হয়েছে, ভারতের শীর্ষ কূটনীতিক এমনটি জানিয়েছেন। খবর বিবিসির। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার বলেন, ২০২০ সালে উদ্ভূত সীমান্ত সমস্যা সমাধান এবং সৈন্য সরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তিনি গালওয়ান উপত্যকার সংঘর্ষের কথা উল্লেখ করেন, যেখানে উভয়পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটে। ১৯৭৫ সালের পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বিক্রম মিশ্রি বলেন, ভারত-চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো গেছে। এটি সৈন্য সরিয়ে নেওয়াসহ ওই অঞ্চলে ২০২০ সালে উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবে। তবে সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এবং এটি বিতর্কিত সীমান্তের সব সংঘাতপূর্ণ পয়েন্টে প্রযোজ্য হবে কি না, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি মিশ্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের একদিন আগে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির এমন বিবৃতি এলো। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর বৈঠকে অংশ নিতে যাবেন তিনি। বিক্রম মিশ্রি নিশ্চিত করেননি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আলোচনার এজেন্ডায় রয়েছে কি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন