সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

২৩ অক্টোবর থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
২৩ অক্টোবর থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এলাকার এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সভায় এই কর্মসূচির ঘোষণা করা হয়। পরিবহন সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এমএ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছেননা পরিবহন শ্রমিকরা। প্রতি বছর দ্বিগুণ হারে সেতু থেকে টোল আদায়ের অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। অবিলম্বে সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার হুঁশিয়ারি করেন শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি সেজাউল কবির, সাধারণ স¤পাদক নুরুল হক, শ্রমিক নেতা রণজিত দত্ত, অশোক বিজয় দেব, মছন মিয়া, সুন্দর আলী, সাজিদুর রহমান, আব্দুস সামাদ, মুকুল মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন