সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

“এখনই নির্বাচনের ব্যবস্থা করতে হবে, না হয় ফ্যাসিবাদীরা ফিরে এলে দায় সরকারের”

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৭:১২ পূর্বাহ্ন
“এখনই নির্বাচনের ব্যবস্থা করতে হবে, না হয় ফ্যাসিবাদীরা ফিরে এলে দায় সরকারের”
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই ব্যবস্থা করতে হবে। না হলে ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে এলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে। সোমবার সাভারে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ইয়ামিন, শহীদ নাফিসা হোসেনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহমর্মিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্র চালাতে যে সংস্কার করা দরকার, তা দ্রুত শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার ওপর গুলি করা অপরাধীদের অনেকে পালিয়ে যাচ্ছে। দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। রিজভী বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এই যে মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এটা যাদের জন্য তাদের পাশে আমাদের থাকতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা দেওয়া, তাদের পাশে থাকা এবং খোঁজখবর নেওয়ার জন্যই ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করে যাচ্ছে। এ ছাড়া নিত্যপণ্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, মানুষ না খেয়ে থাকে এমন যেন না হয়। মানুষ যাতে দু’মুঠো খেতে পারে এজন্য বাজার সিন্ডিকেট ও মার্কেট সিন্ডিকেট এতদিন ধরে যারা নিয়ন্ত্রণ করে আসছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি। কিন্তু ব্যাপক ড্রাইভ দেখতে পাচ্ছি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ