সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বিগত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় লাখো মানুষ নিহত, সংস্কার কমিশন গঠনের দাবি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন
বিগত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় লাখো মানুষ নিহত, সংস্কার কমিশন গঠনের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: বিগত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত প্রায় দেড় লাখ মানুষ। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। ‘সড়ক সেক্টরে সীমাহীন অব্যবস্থাপনা: দায়িত্ব নেবে কে?’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজক বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় বিগত ১১ বছরের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। একই সঙ্গে তিনি সড়ক খাত সংস্কার কমিশন গঠনের দাবি জানান। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনের বরাত দিয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক খাতে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে ২০১৪ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১ বছরে দেশে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন। আহত ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। নিহত মানুষের হার ৩৯ দশমিক ৬৫। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পথচারী ১৭ হাজার ১৫০ জন। চালক ১৪ হাজার ৯২৮ জন। এই সময়ে আঞ্চলিক মহাসড়কে ৩৭ দশমিক ৫৯ শতাংশ এবং জাতীয় মহাসড়কে ৩১ দশমিক ৭৬ শতাংশ দুর্ঘটনা ঘটে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশে সড়কে যেটা হয়, তা দুর্ঘটনা না, এটা কাঠামোগত হত্যাকা-। গত দুই মাসে বর্তমান সরকারও সড়কে, বাজারে শৃঙ্খলা আনতে পারেনি। পরিবহন খাতের সিন্ডিকেট ভাঙেনি, বরং হাতবদল হয়েছে। এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রতিদিন মৃত্যুর শঙ্কা নিয়ে ঘর থেকে বের হতে হয়। এখনো লাফিয়ে লাফিয়ে বাসে উঠতে হয়। সড়কে শৃঙ্খলা আনা কি খুব কঠিন কাজ? সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহনশ্রমিকদের মাসিক বেতনকাঠামোর আওতায় আনতে হবে। এ ছাড়া আমলাদের কারণেও সড়কে শৃঙ্খলা নেই। সড়কে গণহত্যার দায়ে আমলাদেরও দায়বদ্ধ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন যাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি তাওহিদুল হক লিটন। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এ বি এম শাহাদাত হোসেইন, গণপরিবহন বিশ্লেষক আবদুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ