সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দিরাইয়ে নাইমুল হত্যায় গ্রেফতার ২

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
দিরাইয়ে নাইমুল হত্যায় গ্রেফতার ২
সুনামকণ্ঠ ডেস্ক :: দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কবি নাইমুল হক (৪৮) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গত রোববার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকা থেকে মহিম উদ্দিন (৫০) ও আনহার মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির মিডিয়া বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ অক্টোবর দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামে জমির দখল নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নাইমুল হক নিহত হন। জমির মালিকানা নিয়ে মকবুল লন্ডনী ও দারা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছিলেন। র‌্যাবের মিডিয়া বিভাগ জানায়, হত্যার ঘটনা তদন্তের জন্য গ্রেফতারকৃতদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স