সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

দোয়ারায় পৌনে দুই কোটি টাকার পণ্য জব্দ

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন
দোয়ারায় পৌনে দুই কোটি টাকার পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে বিজিবি’র অভিযানে পৌনে দুই কোটি টাকার দেশী সুপারি, রসুন এবং ভারতীয় চিনি ও আপেল জব্দ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বাংলাবাজার বিওপি ক্যা¤েপর অভিযান পরিচালনাকালে ভারতে পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে ৪০ হাজার ৫শ কেজি রসুন, ১শত কেজি সুপারি ও ভারত থেকে অবৈধ পথে আনা ভারতীয় ১ হাজার ৯শত কেজি চিনি ও ১৬ শত ১০ কেজি আপেল আটক করা হয়েছে। আটককৃত ৪০ হাজার ৫শ কেজি বাংলাদেশী রসুনের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬২ লক্ষ টাকা, ১শ কেজি সুপারির বাজারমূল্য ৮০ হাজার টাকা, ১ হাজার ৯ শ কেজি ভারতীয় চিনির বর্তমান বাজার মুল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা ও ভারতীয় ১৬শ ১০ কেজি আপেলের বাজারমূল্য ৮ লক্ষ ৮৫ হাজার টাকা। আটককৃত সকল মালামালের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে বাংলাবাজার বিওপি ক্যা¤েপর সুবেদার আবুল বাসার আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে আনা আপেল, চিনি ও বাংলাদেশ থেকে অবৈধ পথে পাচার করার সময় বাংলাদেশী রসুন ও সুপারি আটক করা হয়েছে। আটককৃত সকল মালামাল নিলামে বিক্রি করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প