সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বালু-পাথরখেকোদের প্রতিরোধ করুন

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন
বালু-পাথরখেকোদের প্রতিরোধ করুন
বিভিন্ন ঘটনায় প্রতিপন্ন হচ্চে যে, সুরমার উত্তপাড়ের ধোপাজান-চলতি নদী বালুপাথর মহালে নিরবচ্ছিন্ন গতিতে বালুপাথর লুট হচ্ছে। এই লুটতরাজ বন্ধের দাবি নতুন কোনও দাবি নয়, দশক তিনেকেরও বেশি কাল আগে থেকেই এই দাবি উত্থাপিত হয়ে আসছে। বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করেন এই লুটতরাজের সঙ্গে অসাধু আমলা, বিভিন্ন রাজনীতিক দলের কিছু প্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজের অধিপতি শ্রেণির চাঁইরা নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেন এবং নিয়মিত বখরা পেয়ে থাকেন। কারণ এইসব বিশেষ বিশেষ শ্রেণির চাঁই বিশেষরা লুটতরাজের সিন্ডিকেট গড়ে তোলে লুটতরাজ করেন, তার প্রভূত প্রমাণ হাজির করা গেলেও তাদের পক্ষ থেকে প্রতিবাদ ও প্রতিকার করা হয়েছে এমন কোনও নজির হাজির করা যায় না। আমাদের দেশ একটা পুঁজিবাদী দেশ। যে-কোনও পুঁজিবাদী দেশে উদ্বৃত্তশ্রম শোষণ নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সম্পদশালী অধিপতি শ্রেণি রাজনীতি করে থাকে এবং সমাজে অধিপতি শ্রেণির আধিপত্য জায়মান রাখা অর্থাৎ আধিপত্যের উৎপাদন ও পুনরোৎপাদন সচল রাখার জন্যে সমস্বার্থের সামাজিক শক্তিসমূহের ঐক্য গড়ে তোলে। প-িতেরা সমাজপতিদের এই কার্যকলাপকে ‘ঐতিহাসিক মোর্চা’ বলে অভিহিত করেন। অর্থাৎ দেশের যে-কোনও আর্থনীতিক কর্মকা-ের ক্ষেত্রে (হতে পারে তা কৃষি, শিল্প, গণমাধ্যম, ভূপ্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ ইত্যাদি। অর্থাৎ সামগ্রিক অর্থে সংস্কৃতিসহ উৎপাদনের যে-কোনও ক্ষেত্র) ধরে নেওয়া হয় সমাজের অধিপতিদের মূর্তনির্দিষ্ট আর্থনীতিক স্বার্থ আছে, যে-স্বার্থোদ্ধারের সাপেক্ষে দেশের রাজনীতি প্রতিনিয়ত সক্রিয় থাকে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী অভ্যুত্থানে তাদের অংশগ্রহণের বৈচিত্রিকতার পরিসরে তাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মূর্ত হতে দেখা গেছে ও যাচ্ছে। দেশের বালু-পাথর মহালগুলোও এই আধিপত্য বিস্তারের রাজনীতির আওতামুক্ত নয়। অর্থাৎ ধোপাজান-চলতি বালুপাথর মহাল ব্যতিক্রম হিসেবে সমাজপতিদের আধিপত্য বিস্তারের কর্মকা-বহির্ভূত কোনও ক্ষেত্র নয়। তার প্রতিফলন হিসেবে মহালগুলোতে অদ্যাবধি অবৈধ উপায়ে বালুপাথর উত্তোলনের প্রক্রিয়া বহাল আছে, শত প্রতিবাদ-প্রতিরোধের মুখে, কখনওই বন্ধ হয়ে যায় নি। তাছাড়া এতে করে সুরমার উত্তরপাড়ের এলাকা উত্তরোত্তর প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং বারকিশ্রমিকরা বেকার হয়ে গিয়ে পরিজনসহ উদ্বাস্তু হতে বাধ্য হচ্ছেন। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা এই দায় এড়িয়ে যেতে পারেন না, কোনওভাবেই বা কোনও যুক্তিতেই। আমাদের একটাই দাবি : বালুপাথর মহালগুলোতে ঐতিহাসিক মোর্চা অর্থাৎ বালুপাথরখেকো সিন্ডিকেটের আধিপত্য প্রতিরোধ করুন, ড্রেজার-বোমা মেশিন দিয়ে বালুপাথর উত্তোলন বন্ধ হোক এবং সনাতন পদ্ধতির বালতি-বেলচা-ঝুড়ি সহযোগে বালুপাথর আহরণের পদ্ধতি আবার ফিরিয়ে আনা হোক। এতে করে প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার হওয়ার সঙ্গে ব্যাপক মানুষের কর্মসংস্থান তৈরি হবে, হাজার হাজার মানুষের কষ্টের দামে কয়েকজন ধনকুবেরের ঘরে সুখ বিলাসিতা হয়ে দেখা দেবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী