সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পুলিশের নৈতিক অবস্থান এখনও ফিরে আসেনি : উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৫২:৪৬ পূর্বাহ্ন
পুলিশের নৈতিক অবস্থান এখনও ফিরে আসেনি : উপদেষ্টা আসিফ মাহমুদ
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যের মধ্যে এখনও নৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ফিরে আসেনি। তিনি বলেন, পুলিশ বাহিনীকে উজ্জীবিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা অক্লান্ত কাজ করে যাচ্ছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ এর উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলন, অভ্যুত্থানের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। সে কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের মাঝে এখনও তাদের নৈতিক অবস্থান স¤পূর্ণরূপে ফিরে আসেনি। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অক্লান্ত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ৫ আগস্টের পরে কিছুদিন দেশ প্রশাসনবিহীন অবস্থায় ছিল। সে সময় দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেয়। তখন খারাপ অভিজ্ঞতা থেকে নগরবাসীকে রক্ষা করেন শিক্ষার্থীরা। এখনও তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এখনও শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যেকটি সেক্টর রানিং রাখার জন্য তরুণরা যেভাবে সহযোগিতা করছেন, এটি অভূতপূর্ব ঘটনা। এই তারুণ্যের শক্তিকে অন্তর্বর্তী সরকার কাজে লাগাতে চায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের উদ্বৃতি করে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে যে তারুণ্যের শক্তি ২৪-এর গণঅভ্যুত্থানে দেখা গেছে - সেটিকে রাষ্ট্রের পুনর্গঠন ও দেশ সংস্কারের কাজে পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। তিনি আরও বলেন, টিভিতে ও পত্রিকায় প্রতিদিনই দেখি সড়কে দুর্ঘটনায় হতাহত হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে শৃঙ্খলা এবং সচেতনতার অভাব। চালক ও সড়ক নিয়ন্ত্রণকারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ট্রাফিক পক্ষ সচেতনতায় শৃঙ্খলা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক সমস্যা থেকে বের হওয়া যাবে। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ