সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

শহরে মুদি দোকানে চুরি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:৪৫:২৫ পূর্বাহ্ন
শহরে মুদি দোকানে চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের পুরান কোর্ট এলাকার অ্যাডভোকেট ক্লাব সংলগ্ন মুদির দোকানে সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। জানা যায়, সোমবার রাত দেড়টায় দোকান বন্ধ করে বাসায় যান দোকানের মালিক আবুল বরকতের ভাতিজা শিহাব উদ্দিন। সিএনজি অটোরিকসা স্ট্যান্ড থাকায় চালকরা রাত তিনটা থেকে সিরিয়েল নিতে আসেন ওই স্থানে। রাত অনুমান সাড়ে তিনটায় স্ট্যান্ডে আসা এক চালক লক্ষ্য করে দেখেন দোকানের একটি সাটার খোলা এবং ভাঙা। তখন তিনি নাম্বার সংগ্রহ করে ফোন দেন দোকান মালিক আবুল বরকতকে। বিষয়টি জানতে পেরে আবুল বরকত এসে দেখেন দোকানের সাটার খোলা এবং ভাঙা। দোকানে থাকা নগদ টাকা, বিভিন্ন কো¤পানির দামি সিগারেট, মিনিট কার্ড, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, আলু, শুকনা খাবারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। আবুল বরকত জানান, আমার দোকান সামান্য সময় বন্ধ থাকে। আমি ভাবতে পারিনি এই সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটে যাবে। থানা এলাকায় চুরির ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আবুল বরকত। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, থানার বাউন্ডারির পূর্বে রোডের পার্শ্বে অ্যাডভোকেট ক্লাব মার্কেটে মুদির দোকানে চুরির ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল