সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
সাংবাদিকদের হত্যার হুমকির প্রতিবাদ

শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করলেন ছাত্র-জনতা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন
শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করলেন ছাত্র-জনতা
শাল্লা প্রতিনিধি :: শাল্লায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম কর্তৃক সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজেলার ছাত্র-জনতা। ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলায় কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা শহীদ মিনারে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করে জনতা। এসময় দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আমির হোসেন, দৈনিক শাল্লার খবর ডটকমের সম্পাদক বাদল চন্দ্র দাশ, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী বদরুজ্জামান, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার, দৈনিক সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি পাবেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক রাকিবুল হাসান, বিএনপি নেতা মাসুদ আল কাউচার, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। তিনি নিয়মবহির্ভূতভাবে উপজেলার ৮টি বিদ্যালয়ের পুরানো ভবন বিক্রি, ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, হাওরভাতা দেওয়ার নামে শিক্ষকদের নিকট থেকে টাকা উত্তোলনসহ নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ রয়েছে। সাংবাদিকরা আরও বলেন, আব্দুস সালাম তার দুর্নীতি ধামাচাপা দিতে সাংবাদিকদের হত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। যা সন্ত্রাসী কর্মকা-ের সামিল ও অত্যন্ত নিন্দনীয়। তাকে শাস্তি প্রদান করে দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। উল্লেখ্য, গত ১১জুলাই শাল্লায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। পাশাপাশি গত ২০ অক্টোবর (রোববার) বিদ্যালয়ের পুরানো নিলামের তথ্য চেয়ে আবেন করেন সাংবাদিক আমির হোসেন। এরপূর্বে তার দুর্নীতির সংবাদ প্রকাশ করে সাংবাদিক জয়ন্ত সেন ও শামস শামীম। এরপরই সাংবাদিক জয়ন্ত সেন ও আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া লোক খোঁজতে থাকেন আব্দুস সালাম। উপজেলার কিছু ছাত্রদের বলে তোমরা সাংবাদিক জয়ন্ত সেনের হাত-পা ভেঙে থানায় ফেলে দিয়ে আসো। সাংবাদিক আমির হোসেনকে পিটিয়ে ইতিহাস সৃষ্টি করো। চার আনার সাংবাদিকদের শিক্ষা দাও। টাকা ১ লাখ, ৫ লাখ, যা লাগে দিব। ছাত্ররা তার এমন কথোপকথন হোয়াটসঅ্যাপে ভিডিও করে সাংবাদিকদের জানাও। তারই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকসহ উপজেলার সচেতন নাগরিক সমাজ। পরে ১ঘণ্টা শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও রাখেন সাধারণ মানুষ। এসময় অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইতোপূর্বে সাংবাদিকদের ‘সাইজ’ করার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন আব্দুস সালাম। এ বিষয়ে সিলেট বিভাগীয় উপপরিচালক জালালউদ্দিন বলেন, এমন কর্মকা- একজন শিক্ষা অফিসার করতে পারেন না। আপনারা লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নিব। তিনি বলেন, জেলা শিক্ষা অফিসার ঠিকই বলেছেন, কোন সুস্থ মানুষ এমন কাজ করতে পারেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প