সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল

দোয়ারাবাজারে আ.লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:০০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:০০:১৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে আ.লীগ নেতা গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালের মান্নারগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালি বাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে। অসিত কুমার দাস মান্নারগাও ইউনিয়নের কামারগাও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স