সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

প্রশিক্ষণে থাকা ২৫০ এসআইকে অব্যাহতি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন
প্রশিক্ষণে থাকা ২৫০ এসআইকে অব্যাহতি
সুনামকণ্ঠ ডেস্ক :: শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। তবে এর আগে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় ক¤িপউটার পরিচালনায়ও। আর পর্যায়ক্রমে সব ধাপ শেষ হলে প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকেই কেবল ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন। সাধারণতঃ প্রতি বছরের অক্টোবর-নভেম্বরে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পূর্ণ প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ একাডেমিতে পাসিং আউটের আনুষ্ঠানিকতার পর এখানে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত উপ-পরিদর্শকদের (এসআই) বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজের জন্য পাঠানো হয়। সেখানে এক বছর শিক্ষানবিশকাল পূর্ণ হলে তাদের পুলিশের চাকরি স্থায়ীকরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স