সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ব্রিটেনে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশিরা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:১০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:১০:৫৬ পূর্বাহ্ন
ব্রিটেনে মৃত্যুহারে শীর্ষে বাংলাদেশিরা
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাজ্যের অন্যান্য জাতিগত সংখ্যালঘু কমিউনিটির তুলনায় বাংলাদেশিদের মৃত্যুহার বেশি। নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুসারে, শ্বেতাঙ্গ ব্রিটিশরা তাদের মদ্যপান এবং ধূমপানের অভ্যাসের ফলে অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের তুলনায় দ্রুত মারা যান। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২১ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত, শ্বেতাঙ্গ ব্রিটিশরা অন্য যে কোনও জাতিগোষ্ঠীর তুলনায় বেশি হারে মারা গেছেন। কেবল দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতরা এই মৃত্যুহারের ব্যতিক্রম ছিল। মহামারি বিশেষজ্ঞ ও কিংস ফান্ডের সিনিয়র ফেলো বীনা রেলি বলেছেন, আমরা দেখতে পাই যে, যুক্তরাজ্যে জাতিগত সংখ্যালঘু বেশিরভাগ গোষ্ঠীর মৃত্যুহার কম। তাই শ্বেতাঙ্গ ব্রিটিশ জনসংখ্যার তুলনায় এসব জাতিগোষ্ঠীর মানুষের আয়ু বেশি। তাদের ধূমপান এবং অ্যালকোহল সেবনের হার কম, তাই তাদের জীবনযাত্রা কিছুটা ভালো। রেলি বলেছেন, ধূমপানের হার দক্ষিণ এশীয় নারীদের মধ্যে অনেক কম। অবশ্যই এর একটি শক্তিশালী সাংস্কৃতিক কারণ রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, যারা অভিবাসী তাদের প্রায়শই স্বাস্থ্যকর ও সবল হন। শ্বেতাঙ্গদের উচ্চ হারে মারা যাওয়ার প্রবণতা বহু বছর আগের। এর ব্যতিক্রম হয়েছিল কোভিডের সময়। ওই সময় জাতিগত সংখ্যালঘুরা বেশি হারে মারা গিয়েছিলেন। পৃথক গবেষণায় আরও দেখা গেছে, বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের মধ্যে ডায়াবেটিস, স্ট্রোক ও দীর্ঘস্থায়ী কিডনি রোগে মৃত্যুহার উচ্চ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স