সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:১৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:১৮:৫৫ পূর্বাহ্ন
এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: রাষ্ট্রপতির পদে হঠাৎ করে শূন্যতা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ বিলম্বিত হবে বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবেম - এটা জাতির কাম্য নয়। সালাহউদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ, একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত বা বাধাগ্রস্ত হওয়া বা কণ্টকাকীর্ণ হওয়া - সেটা জাতির কাম্য হতে পারে না। এ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা মোকাবিলা করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসরেরা যাতে কোনো রকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পাঁয়তারা করতে না পারে, সে জন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবেই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বুধবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের মতামত জানতে চাওয়া হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, স্পেসিফিক কোনো ব্যাপার না। আমরা বলেছি, দেশে নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয় - সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যদি কেউ সেটা করতে চায়, সেটাকে আমরা সবাই মিলে মোকাবিলা করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান