সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বাংলাদেশে আটক ভারতীয় ৮৪ জেলেকে মুক্তি দেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশে আটক ভারতীয় ৮৪ জেলেকে মুক্তি দেওয়ার আহ্বান
সুনামকণ্ঠ ডেস্ক :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক ৮৪ ভারতীয় জেলেকে মুক্তি দিতে বাংলাদেশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি এই আহ্বান জানান। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার দায়ে এসব জেলেকে বিভিন্ন সময়ে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভারতের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের ভালো স¤পর্ক আছে। এ সময় তিনি সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের জেলেদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। গত ১৮ অক্টোবর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে তাঁদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার আগে, গত ১৬ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি মাছ ধরার ট্রলার আটক করে নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে। আটককৃতদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৬ অক্টোবর আটক ট্রলার দুটিতে ৩৬ জন ছিলেন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় দুটি মাছ ধরার ট্রলার ধরা পড়েছে। ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে আছেন। এ ঘটনার পরে আরও তিনটি ট্রলার - যাতে ৪৮ জন জেলে ছিলেন, কোনোভাবে আবারও সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাঁদেরও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হয়তো ট্রলারগুলো দিক হারিয়ে ফেলেছিল কিংবা অন্য কোনো কারণে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল। তিনি বলেন, আমাদের জানতে হবে, তাঁরা ভুল করে সেখানে গিয়েছিলেন, নাকি অন্য কোনো কারণে। আমরা আইনের আওতায় থেকে যা যা করা সম্ভব, তা করছি।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে মৎস্যজীবীদের ইউনিয়নের পক্ষ থেকে বারবার বলা হয়েছে প্রতিবেশী দেশের জলসীমায় না যেতে। তাঁদের সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন, তিন দিন আগে একটি বাংলাদেশি ট্রলার এখানে (ভারতের জলসীমায়) ডুবে গিয়েছিল। তাঁদের কোস্ট গার্ড উদ্ধার করেছে। চারজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যায়নি...তাঁদের আমরা মুক্তি দিয়েছি। কারণ তাঁদের বৈধ নথি ছিল। ভারতীয় জেলেদেরও আধার কার্ড আছে। বাংলাদেশ সরকারকে ভারতীয় জেলেদের মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়ে মমতা বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু। আমরা একই ভাষায় কথা বলি, একই খাবার খাই এবং একই পোশাক পরি। প্রতিবেশী দেশের সঙ্গে ভালো স¤পর্ক থাকা প্রয়োজন, কারণ এটি বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সহায়ক। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে মুখ বদলায়, কিন্তু আমি আশা করি, পরিস্থিতি আবার ভালো হবে। আন্তর্জাতিক সীমান্ত থাকা দুটি দেশের মধ্যে পার¯পরিক সুসম্পর্ক বজায় রাখা সব সময় কাম্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ