সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের দুর্নীতির তদন্ত শুরু

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:২৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:২৬:১৭ পূর্বাহ্ন
শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের দুর্নীতির তদন্ত শুরু
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিকদের হুমকির বিষয়টি আজ বৃহ¯পতিবার তদন্ত শুরু করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুনামগঞ্জ মহোদয়ের স্মারক নং-২২২০(০৫), তারিখ: ২১.১০.২০২৪ মোতাবেক পত্রের প্রেক্ষিতে শাল্লা উপজেলার শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় ২১.১০.২০২৪ তারিখে বিভিন্ন অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মোঃ ইয়াকুব আলী সংশ্লিষ্ট কর্মকর্তার বিষয়ে নি¤œস্বাক্ষরকারীর নিকট একটি ভিডিও লিংক পাঠিয়েছেন যেখানে একজন সাংবাদিককে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিদ্যালয় নিলামে অনিয়ম ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নি¤œস্বাক্ষরকারী কর্তৃক তদন্ত আগামী ২৪.১০.২০২৪ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হবে বিধায় উক্ত তদন্ত অনুষ্ঠানে সকলকে সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।” সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামানের স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়েছে। সদয় জ্ঞাতার্থের জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুনামগঞ্জ, মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শাল্লা, আমীর হোসেন, শাল্লা প্রতিনিধি, দৈনিক জালালাবাদ ও দৈনিক ইনকিলাব পত্রিকা, মোঃ ইয়াকুব আলী, সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রকে অনুলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, পুরাতন ভবন নিলাম ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি ভিডিও পেয়েছি। তিনি বলেন আপনারা কোন আপোষ-মীমাংসায় যাবেন না। আপনারা তদন্তের সময় উপস্থিত থাকবেন। বিষয়টি সুস্পষ্টভাবে দেখার জন্য বলে দেওয়া হয়েছে। আমি সত্য বিষয়টি তুলে স্ট্রং করে ঢাকাতে রিপোর্ট পাঠাতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স