সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০০:৪১ পূর্বাহ্ন
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: গুচ্ছভুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পঞ্চমবারের মতো ডোপ টেস্টের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলছে। ১ হাজার ২৫০ শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির জন্য বুধবার ডাকা হয়েছে। আজ বৃহ¯পতিবার বি ইউনিট (মানবিক) ও সি ইউনিটের (বাণিজ্য) শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক রেজা সেলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে আগে যাঁদের রক্তের গ্রুপ জানা নেই, তাঁদের রক্তের গ্রুপও পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া ডোপ টেস্ট করে তাৎক্ষণিকভাবে ফলাফল দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪০ শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কারও ফলাফল পজিটিভ হয়নি। ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী মাদকাসক্ত কি না, তা দেখা হয়। বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্ট কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক আবদুল্লা আল সোয়েব বলেন, ডোপ টেস্টের চারটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বেনজুডাইয়াজিপাইন অন্তর্ভুক্ত স্লিপিং পিল, মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা ও আফিম। স্লিপিং পিলের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী গ্রহণ করা হলে, তা গ্রাহ্য করা হচ্ছে। তবে তা মাত্রাতিরিক্ত হলে শিক্ষার্থীর তথ্যগুলো আমরা কাউন্সিল টিম ও সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেব। পরে ওই শিক্ষার্থীকে কাউন্সেলিংয়ে রাখবে তারা অথবা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তিস¤পন্ন হচ্ছে বলে জানান ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান। তিনি বলেন, সাতটি স্তরে শিক্ষার্থীদের ভর্তি স¤পন্ন হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীর রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন প্রদান, ভর্তি ফি গ্রহণ, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই, হল সংযুক্তি প্রদান ও হলের আসন বণ্টনের আবেদন নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রতি ঘণ্টায় ১০০ জনের বেশি শিক্ষার্থীর ভর্তি স¤পন্ন হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের রক্তদানবিষয়ক সংগঠন ‘সঞ্চালন’-এর সদস্যেরা। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শাবিপ্রবি প্লাটুনের সদস্যেরা ভর্তি-ইচ্ছুকদের সার্বিক সহযোগিতায় কাজ করছেন। ভর্তির আগে শিক্ষার্থীদের মাদকাসক্তি পরীক্ষার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। সন্তানকে ভর্তি করতে সুনামগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়টিতে আসেন সরকারি চাকরিজীবী নূর আলী। তিনি বলেন, আজকের পরিবেশ চমৎকার। সমস্যা নেই। বিশেষ করে ভর্তি পদ্ধতিটি ভালো। বিশ্ববিদ্যালয়ের পরিবেশেও সুন্দর। অভিভাবকদের জন্য বসার জায়গা করা হয়েছে। এ দিকে সদ্য ভর্তি হওয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ভর্তি স¤পন্ন করতে ভোগান্তি নেই, খুবই ভালো লাগল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ