সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি

ইলিয়াস কাঞ্চনের অনুরোধে অনশন ভাঙলেন ‘৩৫’ প্রত্যাশীরা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০৩:৩৩ পূর্বাহ্ন
ইলিয়াস কাঞ্চনের অনুরোধে অনশন ভাঙলেন ‘৩৫’ প্রত্যাশীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পয়ত্রিশ (শর্তসাপেক্ষে উন্মুক্ত) করে প্রজ্ঞাপনের দাবিতে অনশনকারীরা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুরোধে অনশন ভেঙে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসেন তিনি। এ সময় তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলেন। এরপর গণমাধ্যমকে এ বিষয়ে নিজের মতামত জানান। বিকাল সাড়ে ৫টায় সরেজমিন গিয়ে দেখা যায়, অনশনকারীদের অনেকেই অনশন ভেঙে চলে গেছেন। তখনও কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। কথা হয় তাদের দুই জন রুবেল রানা ও সাখাওয়াত সারজিলের সঙ্গে। রুবেল রানা জানান, ইলিয়াস কাঞ্চনের অনুরোধে তারা অনশন ভেঙেছেন। ইলিয়াস কাঞ্চন বলেছেন, সরকার বিভিন্ন ইস্যু নিয়ে চাপে আছে। তাই সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। প্রয়োজনে পরে তিনি আমাদের বিষয় নিয়ে সরকারের কাছে সুপারিশ করবেন। তাই আমরা সরকারকে আপাতত সময় দিচ্ছি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, দীর্ঘদিন ধরে এসব তরুণ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছে। তারা শাহবাগে রাস্তা আটকে আন্দোলন করছিল। আমি একজন সচেতন নাগরিক হিসেবে, অভিভাবক হিসেবে, তাদের যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি। তাদের বলেছি, তোমাদের দাবি যৌক্তিক। তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। তারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, সে বিষয়ে আমি জানতাম না। তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের জন্য দেওয়া কমিটি তাদের দাবির পক্ষে সুপারিশও করেছিল। তিনি আরও বলেন, কিন্তু প্রজ্ঞাপন না দেওয়ায় তারা গত তিন দিন ধরে এখানে অনশন করছে, বৃষ্টির ভেতরও এখানে অবস্থান করছে। ইতোমধ্যে তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি একজন অভিভাবক হিসেবে তাদের অনুরোধ করেছি তারা যেন অনশন ভেঙে বাড়িতে ফিরে যায়। এবং একইসঙ্গে সরকারকে অনুরোধ করছি তাদের দাবি যেন মেনে নেওয়া হয়। কারণ তারা তো আমাদেরই সন্তান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স