সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর লাগবে : জাতিসংঘ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০৫:২২ পূর্বাহ্ন
গাজার অর্থনীতি আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর লাগবে : জাতিসংঘ
সুনামকণ্ঠ ডেস্ক :: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী সামরিক অভিযান চলছে গাজায়। এতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের এই উপত্যকাটি। এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতিও। আর এই অর্থনীতি যুদ্ধের আগের অবস্থায় ফিরতে ৩৫০ বছর সময় লাগবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি আগামীকাল যুদ্ধ শেষ হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলার আগের অবস্থায় ফিরে যায়, তবু গাজার বিধ্বস্ত অর্থনীতিকে আগের দুর্বল অবস্থায় ফেরাতে ৩৫০ বছর লাগতে পারে। কারণ হিসেবে তারা বলেছে, যুদ্ধ শুরুর আগে থেকেই গাজার অর্থনৈতিক কর্মকা- ছিল দুর্বল। সেখানে জ্বালানি, বিদ্যুৎ ও পানির তীব্র ঘাটতি ছিল। ২০০৭ সালে গাজার ক্ষমতা দখল করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল ও মিসরের আরোপিত অবরোধের অধীনে ছিল গাজা। পূর্ববর্তী চারটি যুদ্ধ এবং হামাস ও পশ্চিম তীরে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে বিভেদও গাজার অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল। বর্তমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী পুরো অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার সব এলাকা বিধ্বস্ত হয়েছে। রাস্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্নির্মাণ শুরুর আগে পচা লাশ এবং অবিস্ফোরিত গোলাবারুদের মধ্যে থাকা ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলতে হবে। এতেও প্রায় ১৪ বছর সময় লাগবে বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যদি গাজা ২০০৭-২০২২ অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় চলতে শুরু করে, সে ক্ষেত্রেও ২০২২ সালপূর্ব (যুদ্ধ-পূর্ব) জিডিপি (গড় প্রবৃদ্ধির হার ০.৪ শতাংশ ধরে) পুনরুদ্ধার করতে উপত্যকার বাসিন্দাদের ৩৫০ বছর লাগবে। এরপরেও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু জিডিপি ক্রমাগত এবং দ্রুতগতিতে হ্রাস পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন প্রতিবেদনের জবাবে বলেন, হামাস তাদের লোকদের দখলে রাখলে গাজার মানুষের জন্য কোনও ভবিষ্যৎ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী